বিড়ালপ্রেমীদের জন্য চমক, রাশিয়া থেকে স্ফিংক্স ও ব্রিটিশ শর্টহেয়ার আনল এমএমবিসি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ , ১০:১৭ পিএম


বিড়ালপ্রেমীদের জন্য চমক, রাশিয়া থেকে স্ফিংক্স ও ব্রিটিশ শর্টহেয়ার আনল এমএমবিসি
ছবি: সংগৃহীত

কেউ শখ করে ডাকটিকিট জমায়, কেউ সংগ্রহ করে পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা। মুহাম্মদ রাজ ও মোহনের শখটা একটু ভিন্ন তাদের আগ্রহ বিশ্বের বিশেষ ও উন্নত ব্লাডলাইনের ক্যাটে। সেই ভালোবাসা থেকেই গড়ে উঠেছে মিয়াও মিয়াও ব্রিটিশ ক্যাটস এমএমবিসি।

মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মুহাম্মদ রাজ এবং প্রাণীপ্রেমী মোহনের সংগ্রহে বর্তমানে বিশেষ আকর্ষণ রাশিয়া থেকে আনা স্ফিংক্স ও অরিজিনাল ব্লাডলাইনের ব্রিটিশ শর্টহেয়ার। গোলাকার মুখ, ঘন কোট ও শান্ত স্বভাবের জন্য ব্রিটিশ শর্টহেয়ার বিশ্বজুড়ে পরিচিত। অন্যদিকে প্রায় লোমহীন ব্যতিক্রমী অবয়ব, সামাজিক স্বভাব ও মানুষের সান্নিধ্য পছন্দ করার কারণে স্ফিংক্স সহজেই নজর কাড়ে।

তবে এমএমবিসির কাছে শুধু সৌন্দর্য বা ব্রিডের নাম নয়, গুরুত্ব পাচ্ছে ক্যাটের অরিজিনাল ব্লাডলাইন ও যাচাইযোগ্য পরিচয়। রাশিয়া থেকে আনা ক্যাটগুলোর পেডিগ্রি, হেলথ সার্টিফিকেট, ভ্যাকসিনেশন রেকর্ডসহ প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করা হয়েছে। তাদের শরীরের চামড়ার নিচে থাকা স্বতন্ত্র মাইক্রোচিপ স্ক্যান করে সংশ্লিষ্ট ডকুমেন্টের সঙ্গে পরিচয়ও যাচাই করা যায়।

এমএমবিসি মূলত শখের সংগ্রহ হলেও ভবিষ্যতে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কিটেন উপযুক্ত পরিবারের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে শুধু অর্থের বিনিময়ে যে কারও হাতে কিটেন তুলে দেওয়া হবে না। বিশেষ ব্রিডের খাবার, স্বাস্থ্য, নিরাপদ পরিবেশ ও নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে সক্ষম পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে।

নতুন পরিবারের কাছে যাওয়ার সময় কিটেনের হালনাগাদ হেলথ রিপোর্ট, প্রয়োজনীয় ব্লাড টেস্ট, ভ্যাকসিনেশন রেকর্ড এবং প্রযোজ্য ক্ষেত্রে পেডিগ্রিসহ প্রয়োজনীয় ডকুমেন্টেশন দেওয়া হবে। পাশাপাশি প্রথম ছয় মাস ২৪/৭ প্রয়োজনীয় গাইডলাইন ও সাপোর্ট এবং পরবর্তী সময়েও পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এমএমবিসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্যোগটির রয়েছে সংশ্লিষ্ট সরকারি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন ও বিআইএনসহ প্রয়োজনীয় কাগজপত্র। সামাজিক যোগাযোগমাধ্যমেও অল্প সময়ের মধ্যে তাদের কার্যক্রম সাড়া ফেলেছে; ইউটিউবে অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ৪০ হাজার ছাড়িয়েছে।

মুহাম্মদ রাজ ও মোহনের কাছে প্রাণীপ্রেম শুধু শখ নয়, দায়িত্বও। ইসলামী শিক্ষাতেও প্রাণীর প্রতি সদয় আচরণ ও যথাযথ যত্নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ক্যাট সংগ্রহের পাশাপাশি তাদের খাবার, স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাকেই গুরুত্ব দিচ্ছেন তারা।

রাশিয়ার স্ফিংক্স ও অরিজিনাল ব্রিটিশ শর্টহেয়ার দিয়ে শুরু হওয়া এমএমবিসির এই পথচলার লক্ষ্য শখ, বিশুদ্ধ ব্লাডলাইন, দায়িত্বশীল পরিচর্যা ও প্রাণীর প্রতি ভালোবাসার সমন্বয়ে একটি বিশ্বস্ত ক্যাট প্ল্যাটফর্ম গড়ে তোলা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission