দ্বিতীয় ম্যাচের আগে বড় সুখবর পেলেন মারুফা-স্বর্ণারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১০:৪৮ পিএম


দ্বিতীয় ম্যাচের আগে বড় সুখবর পেলেন মারুফা-স্বর্ণারা
মারুফা ও সোবহানা মোস্তারি। ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বোলারদের দাপটে বাজিমাত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেয়েছেন পেসার মারুফা আক্তার, ব্যাটার স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বল হাতে ৩ ওভারে ৬ রানে ২ উইকেট নেন মারুফা। এতে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৫৪২ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ৩৭তম স্থানে আছেন এই ডান হাতি পেসার। 

বাংলাদেশ বোলারদের মধ্যে অবনতি হয়েছে দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তারের। রাবেয়া তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে এবং দুই ধাপ পিছিয়ে ২৮তম স্থানে আছেন নাহিদা। রাবেয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে উইকেট না পেলেও ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাহিদা। 

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে ৩১ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে ১২৯ রানের পুঁজি এনে দিয়েছিলেন স্বর্ণা আক্তার। এক ধাপ এগিয়ে ৪৪২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে আছেন তিনি।

এ ছাড়াও এক ধাপ উন্নতি হয়েছে সোবহানার। ৫শ রেটিং নিয়ে ৩৯তম স্থানে উঠেছেন তিনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা। 

ব্যাটার তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক জ্যোতির। ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ১০ রানে আউট হন তিনি। দুই ধাপ পিছিয়ে ৬০৯ রেটিং নিয়ে ২২তম স্থানে আছে জ্যোতি। 

ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চারানি এবং অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষে আছেন। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission