সংসার চালাতে বিপিএল-ডিপিএলের উপর নির্ভর থাকতে চান না মিঠুন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ০৭:১০ পিএম


সংসার চালাতে বিপিএল-ডিপিএলের উপর নির্ভর থাকতে চান না মিঠুন
ছবি: সংগৃহীত

‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’— ২০২৪ বিপিএলের সময় এমন মন্তব্য করেছিলেন মুশফিকুর রহিম। তবে সংসার চালাতে বিপিএল ও ডিপিএলের উপর নির্ভরশীল থাকতে চান না মোহাম্মদ মিঠুন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন তিনি।

তিনি বলেন, আমাদের একটা দাবি ছিল ক্রিকেট বোর্ডে যেন বিপিএল ও ডিপিএলের উপর আমাদের সংসার নির্ভর না করে। ক্রিকেট বোর্ড এমন একটা কিছু আয়োজন করবে যেটার মাধ্যমে আমাদের সংসারের কথা চিন্তা না করতে হয়। আমাদের সবাই আর্থিকভাবে সচ্ছল হবে। 

‘অবশ্যই, আমরা বিপিএল খেলতে চাই। অবশ্যই আমরা চাই প্রিমিয়ার লিগ আবার আগের মতো ফিরুক। যেটার মাধ্যমে খেলোয়াড়রা আরও বেশি লাভবান হতে পারবে।’

আরও পড়ুন

বিপিএল না হওয়ার ক্ষতিটা কীভাবে পুষিয়ে দেওয়া হতে পারে সেটারও একটা ধারণা দিয়েছেন মিঠুন। কোয়াব সভাপতি বলেন, আমরা চেষ্টা করেছি খেলোয়াড়রা যে ক্ষতিগ্রস্থ হয়েছে এটা তো পুষিয়ে দেওয়া সম্ভব না। আমি নিশ্চিত, এটা সবাই স্বীকার করবে। এই ক্ষতি পূরণ করা সম্ভব না। 

তিনি আরও বলেন,  ভবিষ্যতে ১৫০-২০০ জন খেলোয়াড়কে আমরা কিভাবে লাভবান করতে পারি সেটা হতে পারে যে টুর্নামেন্টগুলো হচ্ছে এটার ম্যাচ ফি বাড়িয়ে একটা অ্যামাউন্ট দেওয়া। যেটার মাধ্যমে একজন খেলোয়াড় পুরো বছর সচ্ছলভাবে চলতে পারে। এই বিষয়গুলো আমাদের প্রাপ্তি।

প্রসঙ্গত, চলতি বছরে বিপিএল না করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল খান। তাই এ বছর বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটাররা।

আরটিভি/এসআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission