মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ০৫:০২ পিএম


মেয়ের পড়ার খরচের জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা
শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা।ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা। ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ শিরোনামে এক ম্যারাথনের আয়োজন করা হয়। 

ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন। আর সবার মতোই সাধারণ একটি শাড়ি ও পায়ে চপ্পল গলিয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।

আরও পড়ুন

দৌড় শুরুর কিছু দূর যেতেই বাধে বিপত্তি, অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল তার সামান্য চপ্পল জোড়া। গতি কমে যাচ্ছে দেখে একমুহূর্ত দেরি না করে চপ্পল দুটি হাতে তুলে নেন তিনি। পাথর আর রুক্ষ রাস্তায় খালি পায়েই শুরু করেন স্বপ্নের দৌড়।

পায়ের নিচে তীক্ষ্ণ পাথর আর ব্যথার তোয়াক্কা না করে একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন রমাবাই।

৪৭ বছর বয়সী এই নারীর অদম্য দৌড় ও জয় দেখে উপস্থিত দর্শক ও আয়োজকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। খালি পায়ে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি পুরোটাই মেয়ের পড়াশোনার খরচে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন রমাবাই।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission