পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন শ্বশুর, কারণ এখনও গোপন! 

আরটিভি নিউজ

রোববার, ১৬ আগস্ট ২০২৬ , ০৩:৪৩ পিএম


রাজপরিবারে বিয়ে করে এই নারী পেয়েছিলেন রাজকীয় উপাধি। কিন্তু সেই উপাধিই এবার কেড়ে নিলেন তার শ্বশুর। তাও আবার কোনো বিবাহবিচ্ছেদের ঘোষণা ছাড়াই। ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার ছেলে প্রিন্স আবদুল মালিকের স্ত্রী পেঙ্গিরান রাবিয়াতুল আদা উইয়াহর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন তার প্রতি অসম্মান দেখানোর অভিযোগে।

পাশাপাশি রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে এমন কিছু করেছেন পেঙ্গিরান যা ছিল ‘অনুপযুক্ত’। এমনকি তার আচরণে রাজপরিবারের সুনামও ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়। তবে এত বড় শাস্তির পেছনে পুত্রবধূ ঠিক কী করেছিলেন, সেটিই প্রকাশ করেনি রাজপরিবার।

আরও পড়ুন

২০১৫ সালে ১০ দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রিন্স আবদুল মালিক ও রাবিয়াতুলের বিয়ে হয়। তাদের ঘর আলো করে এসেছে চার সন্তান। তবে মায়ের রাজকীয় উপাধি বাতিল হলেও সন্তানদের উপাধিতে কোনো পরিবর্তন আসেনি।

এর আগেও বিবাহবিচ্ছেদের পর নিজের দুই স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিয়েছিলেন সুলতান হাসানাল বলকিয়াহ। তবে রাবিয়াতুলের ঘটনা ব্যতিক্রম। কারণ প্রিন্স আবদুল মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে কী এমন ঘটেছিল, যার কারণে নিজের পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিলেন সুলতান তা এখনো স্পষ্ট নয়।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission