কানাডা থেকে হাজার হাজার ভারতীয় নাগরিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ আগস্ট ২০২৬ , ০১:৩৫ পিএম


কানাডা থেকে হাজার হাজার ভারতীয় নাগরিক বহিষ্কার
ছবি সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসেই তিন হাজারের বেশি ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৩ হাজার ৩২৩ জন ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে, যা ২০২৫ সালের মোট বিতাড়নের প্রায় ৮৮ শতাংশ।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য বলছে, অন্য যেকোনো দেশের তুলনায় কানাডা থেকে ভারতীয় নাগরিকদের বের করে দেওয়ার হার এখন সর্বোচ্চ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যেখানে যুক্তরাষ্ট্র ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে, সেখানে কানাডায় এই সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে আড়াই গুণ বেশি।

আরও পড়ুন

বিগত পাঁচ বছর ধরে এই তালিকায় মেক্সিকো শীর্ষে থাকলেও চলতি বছরের প্রথমার্ধেই মেক্সিকানদের (১,৫৭৩ জন) পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারতের নাম। সিবিএসএর হিসাব মতে, বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক চূড়ান্তভাবে কানাডা ছাড়ার আদেশের অপেক্ষায় রয়েছেন।

কানাডার সীমান্ত কর্তৃপক্ষ জানায়, মূলত ভিসা জালিয়াতি, অবৈধ অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করার কারণে তাদের বের করে দেওয়া হচ্ছে। এর বাইরেও সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী কোটা কমিয়ে আনার যে কঠোর অবস্থান নিয়েছে ওটাওয়া, তার সরাসরি প্রভাব পড়েছে বিপুলসংখ্যক ভারতীয়দের ওপর।

সিবিএসএর নিয়ম অনুযায়ী, আদেশের পর স্বেচ্ছায় দেশ না ছাড়লে স্থায়ীভাবে প্রবেশ নিষিদ্ধ করে 'ডিপোর্টেশন অর্ডার' জারি করে জোরপূর্বক বের করে দিচ্ছে দেশটির অভিবাসন বিভাগ।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission