মসজিদে গিয়ে বিয়ে করলেন দুই সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬ , ০৪:১৯ পিএম


মসজিদে গিয়ে বিয়ে করলেন দুই সংগীতশিল্পী
দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মসজিদে বিয়ের বন্ধনে দুই সংগীতশিল্পী শারমিন আক্তার ও সাব্বির কোরাইশী । ছবি: সংগৃহীত

সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার ও সংগীতশিল্পী সাব্বির কোরাইশী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজধানীর গাউসুল আজম মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মসজিদে তাদের বিয়ে হয়। বিয়ের সুখবরটি নিজেই জানিয়েছেন শারমিন আক্তার।

বিয়ের পর শারমিন বলেন, আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।

আরও পড়ুন

নতুন জীবনের অনুভূতি জানিয়ে এই গায়িকা বলেন, বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক—সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি।

শারমিন আরও বলেন, সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।

বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সংগীতের এই দুই শিল্পী। পরিবার ও কাছের মানুষের দোয়া নিয়েই নতুন সংসারজীবনে পা রেখেছেন তারা।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission