এসএসসি-এইচএসসি ২০২৭: ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ০৭:৪৪ পিএম


এসএসসি-এইচএসসি ২০২৭: ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য একটি নির্ভুল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষকদের ‘ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফর্ম’ বা ই-টিআইএফ (eTIF) সংশোধনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষা-২০২৭ এর উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন/মৃত্যু বরণ করেছেন বা অন্যত্র বদলি হয়েছেন বা স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়েছেন বা বোর্ড থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে অথবা প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের নাম কর্তন করে eTIF সংশোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, eTIF সংশোধন না করার কারণে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক  অথবা পরীক্ষক নিয়োগে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। বোর্ড থেকে eTIF সংশোধন করার কোনো সুযোগ নেই। যেসব শিক্ষক এখন পর্যন্ত eTIF-ভুক্ত হয়নি তাদের তথ্য জরুরি ভিত্তিতে eTIF-এ অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 


আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission