images

অন্যান্য

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে বক্তৃতা প্রতিযোগিতা

শনিবার, ২২ আগস্ট ২০২৬ , ১০:৫৫ পিএম

শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা বাড়াতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ ঢাকার বিভিন্ন কলেজের ৫৬ জন প্রতিযোগী অংশ নেন। অংশগ্রহণকারী কলেজগুলোর মধ্যে ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, সেন্ট গ্রেগরিস কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ এবং মহানগর মহিলা কলেজ।

আরও পড়ুন
008

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনী

তিন ক্যাটাগরিতে বিভক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে মোট নয়জন শিক্ষার্থী পুরস্কার জিতে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, বিজনেস স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ও ক্যারিয়ার ক্লাবের মডারেটর ড. তানজিলা হোসাইনসহ অন্যরা। 

আরটিভি/ এসকেডি